শেরপুরে হাইওয়ে পুলিশ কর্তৃক সাংবাদিক লাঞ্চিত।।
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া শেরপুরের ছোনকা বাজার এলাকায় সিএনজি কে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ছবি ও ভিডিও সংগ্রহের জন্য গেলে হাইওয়ে পুলিশের এস আই শাহাদত হোসেন কর্তৃক সাংবাদিক নজরুল ইসলাম জাকি লাঞ্চিত হয়েছে।
রবিবার (০৮ মে) বেলা সাড়ে ১০ ঘটিকায় একটি সিএনজিকে পিছন দিক থেকে একটি প্রাইভেট কার যাহার নং- ঢাকা- মেট্রো-গ-23-8945 গাড়িটি স্বজোড়ে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে সিএনজি ড্রাইভার আহত হলে হাসপাতালে নেয়া হয়।
পরে দুর্ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক মোঃ নজরুল ইসলাম জাকি কে হাইওয়ে এস আই শাহাদত গাড়ি থেকে নেমে কোন কথা না বলে মারধর করতে থাকে। পরে ভিডিও ফোল্ডারের সকল ভিডিও ডিলেট করে দেন।
এ ব্যাপারে ছোনকা বাজারের ব্যবসায়ী সবুজ জানান, হাইওয়ে পুলিশের এমন আচরন মেনে নেয়া যায় না। এ খবরে ছোনকা এলাকার মানুষ ক্ষোভে ফুসে আছে।
এ ঘটনায় শেরপুর মডেল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নাহিদ আল মালেক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে হাইওয়ে ইন্সপেক্টর বানিউল আনাম জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। আপনি সন্ধার পর অফিসে আসেন ব্যাপারটি মিমাংসা করে দিব।
.png)
কোন মন্তব্য নেই