Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন

     

    পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। 

    উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার (৯ মে )উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম। 

    বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক। 

    এ সময় নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নিতপুর ইউনিয়নে ১০, ১১, ১২ মে তিনটি কেন্দ্রে, তেতুলিয়া ইউনিয়নে, ১৩, ১৪, ১৫ মে তিনটি কেন্দ্রে, ছাওড় ইউনিয়নে ১৬, ১৭, ১৮ মে তিনটি কেন্দ্রে, গাঙ্গুরিয়া ইউনিয়নে ১৯, ২০, ২১ মে চারটি কেন্দ্রে, ঘাটনগর ইউনিয়নে ২২, ২৩, ২৪ মে তিনটি কেন্দ্রে ও মশিদপুর ইউনিয়নে ২৫, ২৬, ২৭ মে তিনটি নির্ধারিত কেন্দ্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728