শিবগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে নানা কর্মসূচি মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় বরকতিয়া মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা সহ বঙ্গবন্ধুর পরিবারের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা আওয়ামীলীগে উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুল আলম, যুগ্ম সম্পাদক এমদাদুল হক এমদাদ, ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মারুফ রহমান মুঞ্জু, যুবলীগ নেতা আব্দুস ছাত্তার, কৃষকলীগ নেতা লুৎফর রহমান, শাহিনুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, এবিএম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল, বেলাল হোসেন, আসিফ মাহমুদ মিলটন প্রমুখ।
.png)
কোন মন্তব্য নেই