শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় শ্রী বিনোদ (৩৯) নামেরএক ভ্যান চালক নিহত হয়েছে। নিহত ভ্যানচালক শ্রী বিনোদ বিশালপুর ইউনিয়নের কামালকা গ্রামের শ্রী জগন্নাথ সরদারের ছেলে।
শুক্রবার রাত্রি সাড়ে নয়টায় রানিহাট রোডের সিরাজনগর মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিনোদ একজন ভাড়ায় ভ্যান চালতো। রানিরহাট মেলাতে লোভ বহন করে বাড়ি ফেরার পথে সিরাজনগর মোর পাকা রাস্তার এলাকায় পৌঁছালে ভ্যানের চ্যাসিস ভেঙ্গে রাস্তায় পড়ে যায়। পেছনে থাকা অজ্ঞাত নামা একটি দ্রুতগামী মোটরসাইকেল তার উপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল এসআই মোস্তাফিজুর রহমান পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই