Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    মোঃ নজরুল ইসলাম জাকিঃ  বগুড়ার শেরপুর উপজেলায় বাড়ির পাশে গর্তের মাঝে জমাটবাঁধা পানিতে পড়ে আব্দুল্লাহ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে| নিহত আব্দুল্লাহ খানপুর ইউনিয়নের ভাটরা উত্তর পাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনের ছেলে|

    শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় ভাটরা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

    নিহতের চাচা মামুন জানান, সকালবেলা আমিও ভাই একসঙ্গে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে যায়। ঘন্টাখানেক পর ফোন দিয়ে জানানো হয় আব্দুল্লাহ পানিতে পড়ে মারা গেছে। আব্দুল্লাহর মা খাদিজা খাতুন জানান, আব্দুল্লাহর বাবা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে ভ্যান নিয়ে বাইরে চলে যায় । আমি বাড়ির ভিতরে কাজ করছিলাম।

    আব্দুল্লাহ খেলতে খেলতে বাড়ির পাশে গর্তে জমাট করা পানির ভিতরে পড়ে যায়। অনেকক্ষণ আব্দুল্লাহকে দেখতে না পেয়ে তার দাদা ও দাদীসহ আমি খোঁজাখুঁজি এক পর্যায়ে গর্তের ভিতরের পানিতে তার জুতা ভাসতে দেখে। তখন সেখানে নামলে আব্দুল্লাহ লাশ খুঁজে পায়। বাবা আলমগীর হোসেন জানান, আমার একটি মাত্র সন্তান, আল্লাহ আমাকে পরীক্ষার জন্য হয়তো এভাবে তাকে নিয়ে গেল। 

    এ বিষয়ে শেরপুর থানার এসআই আবদুস সালাম জানান, কারো কোনো অভিযোগ না থাকায় এ ব্যাপারে শেরপুর থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728