শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান ভস্মীভূত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগা আগুনে পুড়ে মেসার্স চাচা ভাতিজা গদি ঘর ভস্মীভূত হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার চিকাদহে ঘটনাটি ঘটে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে দোকানের কর্মচারী কুটুল বলেন, সকালে দোকান খুললে কিছু সময় পর বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় এবং দোকানের তুলাতে আগুন ছড়িয়ে পরে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট কে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডের ঘটনায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান।
এব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেনজির বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
.png)
কোন মন্তব্য নেই