Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার-০৬


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরের ঘোগা বটতলা এরাকায় তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (২৭ মে) রাতে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা হাটখোলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. সিরাজুল ইসলাম সরকার (৪৮) একই এলাকার হবিবর রহমানের ছেলে মো. ওমর ফারুক (২৫), মৃত মজিবর মন্ডলের ছেলে ভুট্টু মন্ডল (৪২), মৃত আব্বাস তালুকদারের ছেলে মো. রইবা তালুকদার (৫৫), মো আবু বক্কর কাজীর ছেলে আনোয়ার কাজী (৪৫), দড়িহাসড়া গ্রামের মৃত দেলোয়ার হোসনের ছেলে ওসমান সরকার (৪১)।

    শেরপুর থানার এসআই শাহাদত হোসেন জানান, তাদের বিরুদ্ধে জুয়াআইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728