Header Ads

ad728
  • Breaking News

    আজ ঐতিহ্যবাহী ছোনকা মেলা


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরে ছোনকা বাজারে আজ ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়েছে।গত কয়েক দশক ধরে চলমান মেলাটি গত ২ (দুই) বছর কোভিট-১৯ এর কারনে বন্ধ থাকায় এ বারের মেলাটিতে আলাদা প্রাণ পেয়েছে।

    রবিবার (২৯ মে) সকাল থেকেই বিভিন্ন মেলার রাইডার এসে মেলার স্থানে হাজির হতে থাকে। মেলাটি ছোনকা বাজারের পূর্ব পার্শ্বে ছোনকা স্কুল মাঠ নামক স্থানে অনুষ্ঠিত হয়। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতির পাশাপাশি মেলায় নাগরদোলা, নৌকা,বিভিন্ন খেলনা, মাছ, মিষ্টি ও বাচ্চাদের খেলনার দোকানে ব্যাপক ভীড় দেখা যায়।

    মেলার আইনশৃংখলা রক্ষার্থে ভবানীপুর ইউনিয়নের গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।

    ছোনকা গ্রামের মোঃ বাদশা মিয়া জানান, এ বছর মেলাতে ছোনকা গ্রামের সবার বাড়িতে জামাই ঝি এসেছে। তারা খুবেই আনন্দ করছে।

    ছোনকা বনিক সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম পলাশ জানান, মেলাটি আমাদের বাপ দাদাদের আমল থেকে শুরু। এ বারের মেলায় প্রচুর জণসমাগম দেখা যাচ্ছে। এ মেলাটি খুব আনন্দ উল্লাসের সহিত উদযাপিত হচ্ছে।

    ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খালেদ জানান, এ মেলাটি খুবই প্রাচীনতম মেলা। এ মেলা উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে আজ অর্ধ দিবস সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728