Header Ads

ad728
  • Breaking News

    শাজাহানপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবতীর লাশ উদ্ধার

     

    মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাঁশঝাড়ের ভিতরে বাঁশের সাথে গলায় ফাঁস দেওয়া অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ ৷

    গত ১৪ মে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আশেকপুর ইউনিয়নের গণ্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয় ৷

    স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার গণ্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ে এক নারীর গলায় ফাঁস দেওয়া ঐ নারীর লাশ দেখতে পায় এলাকাবাসী। তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ দেখা যায়।

    পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ৷শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলথেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷এখন পর্যন্ত মৃতদেহের পরিচয় জানা যায়নি।

    Enter

    Mizanur Rahman

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728