শেরপুরের মির্জাপুর থেকে ১৯৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুর মির্জাপুর বাজার থেকে অবৈধভাবে গোডাউন জাত করা ১৯৬২ লিটার সোয়াবিন তেল আবারও উদ্ধার করেছে সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
এ সময় রোকসানা স্টোর এর স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাকের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আব্দুর রাজ্জাক সুঘাট ইউনিয়নের সাতারা গ্রামের ছবদের আলীর ছেলে।
শনিবার (১৪ মে) রাত্রি সাড়ে ৮ টায় সঘাট ইউনিয়নের সাতারা গ্রামে তার নির্মাণাধীন বাড়ি ও মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় গোডাউনে অভিযান চালিয়ে রোখসানা স্টোর থেকে এ তেল উদ্ধার করে।
জানা যায়, মির্জাপুর বাজার এলাকায় রোকসানা স্টোরের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক তারা নির্মাণাধীন বাড়িতে ও গোডাউনে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে। পরে অভিযান চালিয়ে ১৯৬২ লিটার তেল উদ্ধার করে। উদ্ধারৃত তেল বোতলের গায়ের লেখা ১৬০ টাকা মূল্য অনুযায়ী সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন সেখানে উপস্থিত থেকে জনসাধারণের মাঝে রাত্রি সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ১২০০ লিটার তেল বিক্রি করেন। বাকি তেল যেগুলো আছে সেগুলো প্রশাসন উপস্থিত থেকে আগামীকাল থেকে বিক্রয় করবেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন বলেন, অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রয় করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা ও বোতলের গায়ের লেখা মূল্য অনুযায়ী জনসাধারণের মাঝে বিক্রয় করা হয় এবং জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
.png)
কোন মন্তব্য নেই