Header Ads

ad728
  • Breaking News

    কামারখন্দ উপজেলা আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ  জেলা কামারখন্দ উপজেলা  আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার (১৫ মে ) ২০২২ সকাল  ১১.০০ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে  সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ সঞ্চালনায় প্রধান অতিথি  উপস্থিত ছিলেন আওয়ামীলীগের  জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা  এ্যাড. কে এম হোসেন আলী হাসান, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার ও মাননীয়  জাতীয় সংসদ সদস্য অধ্যাপক  ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, সাবেক দপ্তর সম্পাদক এ্যাডঃ রজব আলী, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী,  জেলা ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ এবং চার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন । 

    বর্ধিত সভায় আলোচ্য বিষয় ছিল আগামী দুই মাসের মধ্যে কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়ন ওয়ার্কিং কমিটি গঠন করে আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করে দল চাঙ্গা করতে হবে। বক্তারা বলেন তৃনমূল আ’লীগ নেতাকর্মীদের মধ্যে সকল বিবেধ ভুলে যেতে হবে কাধে কাধ মিলে আগামী ২০২৩ সালে জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করে আবার ক্ষমতায় আনতে হবে।   

      এ সময় সভায় প্রধান অতিথি  বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান বলেন, জামাত-বিএনপির নেতাকর্মীরা যে ভাবে বক্তৃতা দেন তাতে মনে হয় সিরাজগঞ্জ আসন্ন তাদের দখলে। যেভাবে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তারা নানা ধরনের বিশৃঙ্খলার পরিকল্পনা করছে। এ বিষয়ে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সব স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তাদের যেকোনো ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728