Header Ads

ad728
  • Breaking News

    "প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড" পেলেন অর্ঘ্য মন্ডল ও অর্পা বিশ্বাস বিথী

    ওয়াছিক রাজিব দিঘলিয়াঃ স্কাউট অর্ঘ্য মণ্ডল ও অর্পা বিশ্বাস বিথী ২০১৯ সালে স্কাউটদের সর্বোচ্চ অর্জন "প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড" পরীক্ষায় সদা প্রস্তুত আবদুল্লাহ্ ওপেন স্কাউট গ্রুপ, দিঘলিয়া, খুলনার হয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়। গত ২৭ জুন, ২০২২ তারিখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ৫০ তম কাউন্সিল সভা এবং পিএস ও পিআরএস প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যাওয়ার্ড গ্রহণ করে।

    ষষ্ঠ শ্রেণি থেকে স্কাউটিং এর সাথে যুক্ত থাকা অর্ঘ্য "বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টারস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়" থেকে ২০১৯ সালে এসএসসি এবং "খুলনা পাবলিক কলেজ" থেকে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়। অর্পার চতুর্থ শ্রেণি থেকে কাব স্কাউটের হাতেখড়ি। তারপর ষষ্ঠ শ্রেণি থেকে স্কাউট শাখার সাথে যুক্ত থাকা অর্পা বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়। বর্তমানে খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে (বিজ্ঞান শাখা) অধ্যয়নরত আছে।। স্কাউট ব্যক্তিত্ব ও শুভাকাঙ্খীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে, সকলের কাছে দোয়া প্রার্থী।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728