শেরপুরে ০৪ মাসের অন্তস্বত্তা গৃহবধূকে ধর্ষণ, যুবক আটক
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরে চার মাসের অন্তস্বত্তা গৃহবধূকে ধর্ষণ। গ্রেফতার ধর্ষক যুবক মিরাজুল ইসলাম(২৫)।
বুধবার (১৩ জুলাই) রাতে ধর্ষিতা বাদী হয়ে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এবং রাতেই অভিযান চালিয়ে ধর্ষক মিরাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়,উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের এক গৃহবধুকে বেশ কিছুদিন ধরে একই গ্রামের মিরাজুল ইসলাম কু-প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায় গত রোববার (১০ জুলাই) সন্ধ্যায় মিরাজুল ইসলাম ওই গৃহবধুর বাড়িতে এসে তার স্বামী রুবেল হোসেনকে নিয়ে বেড়াতে নিয়ে যায়। গৃহবধু ৪ মাসের অন্তঃসত্বা ও অসুস্থ্য হওয়ায় সে ঘরের দরজা না দিয়ে ঘুমিয়ে পরে। লম্পট মিরাজুল কৌশলে রুবেলকে বাইরে রেখে এসে রাত একটার দিকে ওই গৃহবধুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।পরে ঘরের লাইট জালিয়ে দেখে এটি তার স্বামী নয়। তখন গৃহবধু চিৎকার করলে ধর্ষক মিরাজুল পালিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ধর্ষক কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
.png)
কোন মন্তব্য নেই