Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত পথচারী নিহত

    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরের  ঢাকা-বগুড়া মহাসড়কের  কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাতনামা এক পথচারী (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। 

    শনিবার (৩০ জুলাই)  বিকেল পাঁচটায় শাহ বন্দেগি ইউনিয়নের হামছায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    স্থানীয়রা জানান,  অজ্ঞাত পথচারী মহাসড়কের পূর্ব পাশ দিয়ে  হেটে যাচ্ছিলেন।  এ সময় পেছন থেকে কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১৮ ২৫৬০)  ওই পথচারী কে চাপা দেয় এতে পথচারী ঘটনাস্থলেই সে নিহত হয়।

      শেরপুর ফায়ার সার্ভিস সাব-ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান, ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

    এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান,  কাভার্ডভ্যান আটক করা হয়েছে ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728