Header Ads

ad728
  • Breaking News

    ইউরিয়া সারের দাম কেজিতে বাড়ল ৬ টাকা


    নিউজ ডেস্কঃ বিশ্ব বাজারে দর বৃদ্ধির প্রেক্ষাপটে ভর্তুকি সামাল দেওয়ার চেষ্টায় ইউরিয়া সারের দাম কেজিতে ছয় টাকা বাড়িয়েছে সরকার।

    কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি কেজি ইউরিয়া সার কিনতে কৃষকদের দিতে হবে ২২ টাকা, যা এতদিন ১৬ টাকা ছিল।

    আর ডিলাররা ওই সার পাবেন প্রতি কেজি ২০ টাকা দরে, যা আগে তারা ১৪ টাকায় কিনতেন।

    ইউরিয়া সারের নতুন এই দাম সোমবার থেকেই কার্যকর হবে বলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728