বগুড়ায় জামিনে বেরিয়ে এসে মামলার বাদীকে হুমকি,থানায় জিডি
সুমন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে মামলার আসামিগণ জামিনে বেরিয়ে আসে মামলার বাদীকে হুমকি দোয়ার অভিযোগ পাওয়া গেছে।
ধুনট থানার সাধারণ ডাইরীর অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার কালের পাড়া ইউনিয়নের সরুগ্রামের মৃতঃ সুজাউদ্দিন মন্ডল এর ছেলে সাজ্জাদুল বারী, বিগত ১৮/০৫/২০২২ ইং তারিখে প্রতিবেশী মহসিন আলী এর ছেলে ফরহাদ হোসেন (৪৫), মৃতঃ রহজান আলীর ছেলে শাহনেওয়াজ ওরফে হুমায়ুন (৫২), ফরহাদ হোসেন এর ছেলে হাসিবুল ইসলাম (২০), তার স্ত্রী টপি খাতুন (৪০), শাহনেওয়াজ হুমায়ুন এর স্ত্রী শরীফা আক্তার চায়না (৪৮), মৃত শরিয়ত উল্লাহ মন্ডল এর ছেলে মহসিন আলী মন্ডল (৬২)কে আসামীকরে একটি মামলা দায়ের করেন সাজ্জাদুল বারী।
ওই মামলায় আসামীগণ বগুড়া আদালত থেকে জামিনে এসে বাদী সাজ্জাদুল বারীকে মামলা তোলার জন্য হুমকি ও বাদীর চলা চলার একমাত্র পথ বন্ধ করে দেয় আসামিগণ। সাজ্জাদুল বারী ১৭/০৭/২০২২ ইং তারিখে ধুনট থানায় ফরহাদ হোসেনসহ ৬ জনকে আসামী করে একটি সাধারণ ডাইরী করেন। ধুনট থানার জিডি নং ৬৩৮ তারিখ ১৭/০৭/২০২২ইং । ধুনট থানার এএসআই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সাজ্জাদুল বারীর সাধারণ ডাইরী টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে।

কোন মন্তব্য নেই