Header Ads

ad728
  • Breaking News

    শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন পালন


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।

    মঙ্গলবার (১৬ আগষ্ট) বাদ আছর  শেরপুর খন্দকার টোলা জামে মসজিদে শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। আছর নামাজ শেষে নেত্রীর সুস্থ্যতা ও মুক্তির  জন্য দোয়া করা হয়েছে।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন ও মোঃ শফিকুল ইসলাম শফিক, শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন,শেরপুর পৌর যুবদলের আহকায়ক শাহাবুল করিম, যুগ্ন আহবায়ক সবাইদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোঃ গোলাম মোস্তফা আলমগীর, শেরপুর উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ, শেরপুর উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ মোহাব্বত হোসেন সরকার, ছাত্রদল নেতা জাকারিয়া বাকি,আরমান, ফজলে রাব্বী, সজিব সহ নেতৃবৃন্দ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728