Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ায় ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকার তোজাম্মেল হকের ছেলে হাবিব(২৫) এবং কর্নপুর এলাকার রুস্তম আলীর ছেলে রকি(২৫)
    এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি সেলিম রেজা।
    ওসি সেলিম রেজা জানান, হাবিব ও রকি মোটরসাইকেলযোগে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। পথিধ্যে মাটিডালী বিমান মোড় এলাকায় রংপুর থেকে ঢাকাগামী একটি কলা বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে হাবিবকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রকিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
    তিনি আরও জানান, ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728