শাজাহানপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবগুড়া শাজাহানপুরে বংবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণীসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা চত্বরে প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এরপরে উপজেলা আওয়ামী লীগ, শাজাহানপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তর, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে দোয়া মাহফিল শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে পুরস্কার বিতরণী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

কোন মন্তব্য নেই