Header Ads

ad728
  • Breaking News

    শিবগঞ্জে সারের বাজার মনিটরিং করলেন ইউএনও

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সারের বাজার মূল্য স্থিতিশীল রাখতে ডিলারদের গোডাউন মনিটরিং করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। আমন মৌসুমে কৃষকরা যাতে সঠিক মূল্যে সহজে সার পায় সে লক্ষে শনিবার উপজেলার কিচক, মোকামতলা, পাকুরতলা বন্দরের ডিলারদের গোডাউন মনিটরিং করেন তিনি। এসময় তিনি বলেন উপজেলার জন্য পর্যাপ্ত সার রয়েছে। কেউ যেন সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে অযথা বেশি মূল্যে সার বিক্রি করতে না পারে এ জন্য তিনি সার ডিলারদের ও কৃষকদের পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি ১৫ জন বিসিআইসি ও ১৯ জন বিএডিসি ডিলারদের সঙ্গে কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব সবুজ, শিবগঞ্জ থানা সার ডিলার সভাপতি আলহাজ্ব ওয়াহেদুর আনোয়ার রুবেল, সহকারী কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728