শেরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দলিল লেখকের মৃত্যু
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত দলিল লেখক মো. কোরবান আলী (৫০) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে..রাজেউন)।
তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের মো. হারেজ উদ্দিনের ছেলে।
শেরপুর সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ ফেরদৌস জামান জানান, হলদীবাড়ী গ্রামের রাস্তায় মোটরসাইকেল দুর্ঘ টনায় আহত হয়ে শ.জি. মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর এক্সরে পরীক্ষা শেষে দেখা যায় বুকের তিনটি হাড় ভেঙ্গে গেছে। চিকিৎসা চলাকালিন গত রাত্রি ১২ ঘটিকায় মারা যান। এ মৃত্যুতে দলিল লেখক সমিতির পক্ষ থেকে শোক জানিয়েছেন।

কোন মন্তব্য নেই