Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মারপিটের অভিযোগ

    শেরপুর প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বিয়ে বাড়ী থেকে ফেরার পথে স্কুল ছাত্রী কিশোর কিশোরীদের আটকে মিথ্যা অশ্লীলতার নাটক সাজিয়ে ছাত্রী ও তার সহযোগীসহ প্রতিবেশী এক নারীকে বেদম মারপিট করে স্বর্ণালংকার ও মোবাইল সেট ছিনতাইয়ের ঘটনা ঘটায় কিশোর গ্যাং সদস্যরা।

    গত ২০ আগস্ট শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর(তালবাগান) এলাকায় ঘটে। এ বিষয়ে ওই রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পিতা আছির উদ্দিন প্রাং।
    অনুসন্ধানে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর গ্রামের আছির উদ্দিন প্রামানিকের স্কুল পড়–য়া মেয়ে গত ২০ আগস্ট শনিবার তার বান্ধবীর বিয়ের দাওয়াত খেতে যান। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে তার বন্ধু রিয়াদকে সাথে নিয়ে বাড়ী ফিরছিল। এসময় তারা একই গ্রামের তালবাগান এলাকায় পৌঁছালে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা ১০/১২জনের কিশোর গ্যাং ওই ছাত্রীকে মুখ চেপে ধরে পাশের জঙ্গলের মধ্যে নিয়ে যায়। এসময় ওই ছাত্রীর বন্ধু রিয়াদকে বেদম মারধর করে। প্রতিবেশী আল-আমিনের স্ত্রী শিল্পী বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে পা ভেঙে দেয় ওই কিশোর গ্যাং দল। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে কিশোর গ্যাং সদস্যরা ওই ছাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল সেট ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় ওই ছাত্রীসহ তিনজন আহত হয়। পরে আহত শিল্পী বেগমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয় তার স্বজনেরা।
    এ ঘটনায় ওই রাতেই ছাত্রীর পিতা আছির উদ্দিন প্রামানিক বাদী হয়ে কিশোর গ্যাংয়ের ৬ জন নামীয় ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করে।
    আপনার সন্তানের খোঁজ নিন। কার সাথে কী করছে খেয়াল রাখুন। নইলে বড় কোনো অপরাধে যুক্ত হবে।
    কিশোর গ্যাং দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসনের দৃষ্টি এদিকে পড়ুক সচেতন এলাকাবাসীর চাওয়া। আবার সচেতন এলাকাবাসীদের এখনই এগিয়ে আসতে হবে। সাহসিকতা ভূমিকা রাখতে হবে। নইলে একদিন ছিনতাইকারী, মাদকসেবী অথবা নানান অপরাধে যুক্ত হয়ে অপরাধীর তালিকায় নাম লেখাবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728