শেরপুর থানার নবাগত ওসির উদ্দ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠান
ইফতেখার আলমঃ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ সমাজের সকল অসংগতি সাদাকে সাদা, কালোকে কালো, হিসেবে সমাজে উপস্থাপনের জন্য পুলিশ সাংবাদিক যৌথ প্রচেষ্টায় শেরপুর বাসীর জন্য এক জনবান্ধব থানা হিসেবে উপস্থাপনের দীপ্ত শপথ নিয়ে সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জনাব আতাউর রহমান খন্দকারের এক মত বিনিময় অনুষ্টান অনুষ্টিত হয়।
শেরপুর থানা চত্বর অদ্য ৯/৮/২২ ইং বিকাল ৫ ঘটিকায় শেরপঁর থানা মসজিদের খতীব মাওঃ সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াত ও অত্র থানা পুলিশ পরিদর্শক সোনাতন চন্দ্র সরকারের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্টানের সুচনা হয়। এতে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার, শেরপুর মডেল প্রেসক্লাবের সেক্রেটারি নাহিদ আল মালেক, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাওন, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সি সাইফুল বারি ডাবলু, বিশেষ বক্তা ছিলেন বগুড়া জেলা প্রেসক্লাবের সেক্রেটারি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব আমজাদ হোসেন। পরিেশেষ অনুষ্ঠানের আয়োজক শেরপুর থানার নবাগত ওসি ও অনুষ্টানের প্রধান আলোচক জনাব আতাউর রহমান খন্দকার বলেন,সমাজের সকল অসংগতির সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন এক্ষেত্রে বিশেষ করে সমাজ থেকে মাদক কে জিরো টলারেন্স করার জন্য সাংবাদিকদের নিকট সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্টানের সমাপ্তি যোষনা করেন।

কোন মন্তব্য নেই