Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ায় অবৈধভাবে বন্যপাখি সংরক্ষণের অভিযোগে গ্রেফতার ১, ছয় মাসের কারাদন্ড

    বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় অবৈধভাবে বন্যপাখি সংরক্ষনের অভিযোগে মোঃ আতোয়ার আলী সাকিদার (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছিমুদ্দিন সাকিদারের ছেলে। এসময় তার কাছে থাকা ৪ প্রজাতির ৩১৪ টি বন্যপাখি উদ্ধার পূর্বক অবমুক্ত করা হয়। এদিকে অবৈধভাবে বন্যপাখি সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী।

    মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দুপচাঁচিয়া থানা চত্বরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এসময় রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ এবং দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, বগুড়া ডিবির অভিযানে সোমবার রাত পৌণে ৯ টার দিকে ডাঙাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ৩১৪টি বন্য পাখিসহ আতোয়ার আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতোয়ার আলী সাকিদারকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘ ০৯/১০ বছর যাবৎ অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকা হইতে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী আটক করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রয় করে আসতেছিল। তাহার নিকট হইতে উদ্ধারকৃত বন্যপাখি ফুলমাথা টিয়া (ব্লোসম হেডেড প্যারাকিট) ১৪০ (একশত চল্লিশ) টি এবং লালমাথা টিয়া (পাম হেডেড প্যারাকিট) ৪০ (চল্লিশ) টি, তিলা মুনিয়া পাখি ৫০ (পঞ্চাশ) টি এবং দেশি চাদি ঠোট মুনিয়া ৮৪ (চুরাশি) টি সর্বমোট ৩১৪ (তিনশত চৌদ্দ) টি চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ থানাধীন ধুকপুকুর সীমান্তবর্তী এলাকা হইতে সে নিজে সংগ্রহ করিয়া নিজ বাড়িতে বিক্রয়ের জন্য সংরক্ষন করে রেখেছিল। সে আরো জানায় যে, এই মৌসুমে বিভিন্ন প্রজাতির পাখি ভারত থেকে খাদ্য আরোহনের জন্য বাংলাদেশে আসলে সে বিভিন্ন কৌশলে প্রতি বছরই তিনি প্রচুর হিরামন টিয়া ও মুনিয়া পাখিসহ অন্যান্য পাখি বিভিন্ন কৌশলে ধরে নিয়ে এসে সংরক্ষন করত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করেন। পুলিশ সুপার আরো জানান, প্রকৃতপক্ষে বন্যপাখি কেনাবেচা ও সংরক্ষণ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ। এসব পাখি যেন বিলুপ্ত না হয় সেই লক্ষ্য জেলা পুলিশ বগুড়ার এই ধরণের অভিযান চলামান থাকবে এবং বন্যপাখি ক্রয়-বিক্রয় ও সংরক্ষনের বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728