জাতীয় শোক দিবস পালনে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যৌথসভা অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃআগষ্ট মাসব্যাপী নানা কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শিবগঞ্জ পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত যৌথ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগ নেতা ও কিচক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, আওয়ামীলীগ নেতা হাবিবুল আলম মাস্টার, এমদাদুল হক এমদাদ, শাহাবুদ্দিন শিবলী, সোহেল আক্তার মিঠু, রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, জাহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, শহিদুল ইসলাম শহীদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান, যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তার, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, শামছুল ইসলাম, মোনায়েম হোসেন, বেলাল হোসেন, জহুরুল ইসলাম ঠান্ডু, মোজাফফর হোসেন, রাজা চৌধুরী, শাহজাহান কাজী প্রমুখ।
সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী সহ বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
.png)
কোন মন্তব্য নেই