সাবেক সাংসদ শেখ সাইদুর রহমান এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
ওয়াছিক রাজিব দিঘলিয়া ঃ মঙ্গলবার বিকাল ৪টা দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া আয়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে ৪'৫ ও ৬ নং ওয়ার্ড মহাজোটের উদ্যোগে সাবেক সাংসদ ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির রেশন বোর্ডের চেয়ারম্যান শেখ সাইদুর রহমান এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আনসার আলীর সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন, সদস্য কে এম আসাদুজ্জামান, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হান্নান তালুকদার, ,সাংসদের পূত্র তুরান শেখ,ভাইপো বাবলু শেখ,সহ সভাপতি শেখ রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, সহ সম্পাদক শেখ সাইদুর রহমান, হাসান মাহমুদ রাকিব, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পাখী বেগম, নাসরীন আক্তার হীরা, সালমা খাতুন, সাবিনা ইয়াসমিন, ফাতেমা, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান,খান ওহিদুজ্জামান মুরাদ,বিপ্লব মেম্বার,খান ইমরান হোসেন সাগর, আরও ছিলো সুমন শেখ, চঞ্চল, তবিবুর রহমান, আল-আমীন শেখ সহ প্রমুখ।
.png)
কোন মন্তব্য নেই