Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে অতিরিক্ত ধান মজুদ করায় মজুমদার এগ্রো কে ৭ লক্ষ টাকা জরিমানা


    ইফতেখার আলমঃ বগুড়ার শেরপুর উপজেলায় এক ধান ব্যবসায়ীকে সাত লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ভবানীপুর ইউনিয়নের ছোনকা মজুমদার এগ্রো লিমিটেডে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।

    এসময় বগুড়ার বাজার পরিদর্শক, শেরপুর উপজেলার খাদ্য পরিদর্শক মামুন এ কাইয়ুম, জেলা পুলিশ, শেরপুর থানা পুলিশ ও এপিবিএন বগুড়ার সদস্যরা সহযোগিতা করেন।


    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, আইন লঙ্ঘন করে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত ধান নির্দিষ্ট সময়ের অধিক সময় ধরে মজুত করায় মজুমদার এগ্রো লিঃ সাত লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728