দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শাজাহানপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃসারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে এবং ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিনা উষ্কানীতে পুলিশের গুলি ও নারকীয় তাণ্ডবে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শাজাহানপুর উপজেলা বিএনপি। মঙ্গলবার দুপুরের পর থেকেই উপজেলার মাঝিড়া বন্দর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে বিএনপি ও এর অংগ সহযোগী সংগঠনের একের পর এক খন্ড খন্ড বিক্ষোভ মিছিলে কানায় কানায় পুর্ণ হয় মাঝিড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন, নিজেদের অপরিসীম দুর্নীতির কারনে সরকার দেউলিয়া হয়ে পড়েছে। সরকারের ভিত নড়বড়ে হয়ে পড়েছে। এ সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র।
সম্মানিত অতিথি সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, "বুলেট দিয়ে আর ক্ষমতা দীর্ঘায়িত করতে দেয়া হবে না। দেশের জনগন রক্তদিতে দ্বিধা করে না, ভয় পায় না, তাদেরকে আর মৃত্যুভয় দেখিয়ে লাভ হবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের জনতা জেগে উঠেছে। এখন দেশ ছেড়ে পালানোর পথ পাবেনা স্বৈরাচারী শেখ হাসিনা আর তার দোসররা।"
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, এ সরকার খুনি সরকার। খুন, গুম এদের নেশায় পরিনত হয়েছে। সুতরাং খুনির কাছে খুনের বিচার চেয়ে লাভ নেই। যুগপৎ আন্দলোনের মাধ্যমে সরকার পতন করে সকল হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে।
শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এডঃ সাইফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সদস্য আলী আজগর হেনা, জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসলাম স্বাধীন, গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র শাজাহানপুর -গাবতলী বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতা মোরশেদ মিল্টন, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খদেম, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, আহবায়ক কমিটির সদস্য আলী হায়দার তোতা, এনামুল হক শাহিন, আবু সাহিন সানি, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান আজাদ,যুগ্ম-আহবায়ক হাসান আলী প্রমুখ।
.png)
কোন মন্তব্য নেই