শেরপুর খানপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া শেরপুর উপজেলা খানপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৯ আগষ্ট) বিকালে আগামী ২২ শে আগস্ট বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে বগুড়া শেরপুর উপজেলা খানপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু , শেরপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, আব্দুল মমিন ও শফিকুল ইসলাম শফিক,শেরপুর উপজেলা যুবদলের আব্বায়ক, আশরাফুদ্দৌলা মামুন , পৌর যুবদলের আহ্বায়ক, শাহাবুল করিম,সফর সঙ্গী, লিটন , সজিব,লোটন,রাছেল, তুহিন, রুবেল, সজিব,, জুয়েল, সবুজ শেরপুর উপজেলা ছাত্রদল নেতা, জাকারিয়া হোসেন বাকী, সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই