Header Ads

ad728
  • Breaking News

    পোরশা অবৈধ আটককৃত কারেন্ট জাল পুড়িয়ে দিলেন প্রশাসন

    পোরশা(নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর পোরশা মৎস অধিদপ্তর কতৃক আটককৃত ৭০টি কারেন্ট জাল পোড়ানো হলো।

    বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ও মৎস্য দপ্তরের এর যৌথ আয়োজনে জাল গুলি পোড়ানো হয়। গত কয়েকদিনে মৎস সংরক্ষন আইনে জাল গুলি আটক করা হয়েছিল। তবে এগুলো আটকের সময় মালিক পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্টরা। জালগুলির আনুমানিক মুল্য ৮০ হাজার টাকা।
    উপজেলা মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম ও মৎস জীবি সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728