পোরশায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডা:বশিরুল হক শাহ্ চৌধুরীর ৩৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণ সভা ও দোয়া মাহফিল
মোঃ আবু রাইহান,পোরশা (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার বশিরুল হক শাহ্ চৌধুরী সাবেক এম.এল.এ/এমপি ৩৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ।বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা: বশিরুল হক শাহ্ চৌধুরী ১/৩/১৯২২ খ্রি: পোরশায় মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পড়াশোনা ঢাকা মিটফোর্ড কলেজ থেকে ডাক্তার ডিগ্রী অর্জন করেন,তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন, বঙ্গবন্ধুর নির্দেশে গ্রামে ফিরে আসেন এলাকার গরিব দুঃখী পাশে দাঁড়ান, মুক্তিযুদ্ধের সময় পারিলা ক্যাম্পের দায়িত্ব পালন করেন।তিনি তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ জেলার( মহুকুমা) আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন,১৯৭০ এর নির্বাচনে এম,এল,এ/এমপি নির্বাচিত হন।'৭৫ জেলা গভর্নর হয়। ১৯৮৬ খ্রিস্টাব্দে (২২ আগষ্ট) এই দিনে পৃথিবী থেকে চিরবিদায় নেন।
আজ (২২ আগস্ট ) সোমবার স্মরণে সন্ধ্যায় পোরশা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ বশিরুল হক শাহ্ চৌধুরী'র দৌহিত্র অধ্যক্ষ মঞ্জুর মোরর্শেদ চৌধুরী ,চেয়ারম্যান উপজেলা পরিষদ পোরশা ও সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী,কাজীবুল ইসলাম ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ পোরশা, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী, ছাত্রলীগ,যুবলীগ ও সাংবাদিকবৃন্দ ।

কোন মন্তব্য নেই