Header Ads

ad728
  • Breaking News

    ইউটিউবের কন্টেন্ট বানাতে কবরে রনি অতঃপর পুলিশের হাতে আটক

    শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুরে মিজানুর রহমান রনি নামের এক ইউটিউবার সোমাবার সকালে জীবন্ত অবস্থায় কবর জগতের ইউটিউব কন্টেন্ট তৈরির লক্ষ্যে রাত্রি যাপন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।

    রনি উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের মোঃ মোকছেদ আলীর পুত্র। জানাগেছে, বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা মোকছেদ আলীর কনিষ্ঠ পুত্র মিজানুর রহমান রনি জীবন্ত অবস্থায় কবরে রাত্রি যাপন করে কবর জগতের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নিজ বাড়ির আঙ্গিনায় কবর খনন করেন। কবরে রাত্রি যাপন কালীন যেনো তার অক্সিজেন, আলো ও বাতাসের কোনো রকম সমস্যা না হয় সেই জন্য রনি কবরের দুই পার্শ্বে পাইপ ও বৈদ্যুতিক ফ্যান স্থাপন করেন। তাছাড়া, কবরের অভ্যন্তরে তিনি বৈদ্যুতিক বাল্বও স্থাপন করেন। গত ২১ আগস্ট রবিবার রাত ১১ টার সময় রনি কবরে প্রবেশ করেন। সকালে স্থানীয়দের মাঝে জানাজানি হলে আজ সোমবার সকাল ৮ টা ৪০ মিনিটে বের হন। কবরে প্রবেশ করার সময় তিনি সঙ্গে ভিডিও ক্যামেরা নিয়ে প্রবেশ করেন। পরে এলাকার লোকজন তার বাড়িতে ভিড় জমায়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে রনি ও তার বড়ভাই মিলন কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। জানাযায় রনি পেয়ে হেঁটেই বাংলাদেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করেন মাঝে মাঝেই। তার বাবা মোকছেদ আলী জানান, আমার ছেলে ইউটিউবে কাজ করে। ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ার উদ্যেশে সে এটা করেছে। শাজাহানপুর থানার এস আই শামীম হাসান জানান, জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের কে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদে সন্দেহজনক কিছু পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728