শেরপুরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৬০০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১
মোঃ নজরুল ইসলাম জাকি: বগুড়া জেলার শেরপুর থানার অভিযানে এক মাদক ব্যবসায়ীকে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার।
মঙ্গলবার (০৯ জুলাই) শেরপুর থানাধীন সীমা বাড়ি ইউপির অন্তর্গত ধন কুন্ডিস্থ ফুড ভিলেজ ঈদগা জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে রাত সকাল ৯ টা ৪৫ ঘটিকার সময় এস আই রবিউল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স কর্তৃক একজন মাদক ব্যবসায়ীকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৬০০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ও ঠিকানাঃ আসামী ১। মোহাম্মদ মুন্না (৩৪) পিতা : মোঃ আব্দুল সরকার, গ্রাম:মধ্য ভদ্রঘাট, থানা: কামারখন্দ, জেলা: সিরাজগঞ্জ।
আসামীর বিরুদ্ধে শেরপুর থানায় মাদক মামলা রুজু করা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই