Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরের শেরুয়া এলাকায় চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে।

    রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১০টা থেকে ১২টার মধ্যে শেরুয়া এলাকায় তার বাড়িতে তালা কেটে এই চুরি হয়।
    মিল মালিক আব্দুল হামিদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে আমি ও আমার স্ত্রী বাড়ি থেকে বের হই। দুপুর ১টার দিকে ফিরে দেখি দরজার তালা কাটা এবং বিছানার উপর সোনার গহনার মোড়ক পড়ে আছে। দুর্বৃত্তরা ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ১ হাজার ৫শ টাকা নিয়ে গেছে বলে তিনি দাবী করেন।
    শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির বিষয়টি তদন্ত করা হচ্ছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728