Header Ads

ad728
  • Breaking News

    শাজাহানপুরে যুবদলের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত

    মোঃ ছানোয়ার হোসেন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ও পুলিশের গুলিতে নিহত যুবদলনেতা শাওনের হত্যার প্রতিবাদে বগুড়ার শাজাহানপুরে উপজেলা যুবদলের আয়োজনে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    ১০সেপ্টেম্বর শনিবার বিকালে মাঝিরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা নূর মাহমুদ মুন্সি, সোহেল মেম্বার,,আব্দুর রউফ, রহমত আলী, সাজেদুর রহমান সাজু, উপজেলা যুবদলের সদস্য গোলাম মোস্তফা।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চোপিনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মইনুল ইসলাম পলাশ, মাঝিড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম বাবু, খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলী, খরনা ইউনিয়ন যুবদলের আহবায়ক আবুল কাশেম সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের শতশত নেতা কর্মী।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728