আমরা ধুনটবাসী ফাউন্ডেশন এর উদ্যোগে রাস্তার দুই পাশে তাল বীজ রোপন
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ শিক্ষার আলোয় আলোকিত জাতি ও সমাজ এই শ্লোগানে বগুড়া ধুনট গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত "আমরা ধুনটবাসী ফাউন্ডেশন" সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রতি বছরের ন্যায় এবারো তাল বীজ রোপণ উৎসব পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) ধুনট -শেরপুর রোডের বথুয়াবাড়ি থেকে শেরপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার দুই পাশে প্রায় ৪০০০ টি তাল বীজ রোপণ করা হয়েছে ।
এতে "আমরা ধুনটবাসী ফাউন্ডেশনের সমাজ ও পরিবেশ উন্নয়ন সম্পাদক প্রভাষক মোঃ সাইফুল ইসলাম নাবিল সাহেবের নেতৃত্বে তাল বীজ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রভাষকমোঃ আব্দুল জলিল মাষ্টার,সাংবাদিক মোঃ মনোয়ার হোসেন, আমরা ধুনটবাসী ফাউন্ডেশন কতৃক পরিচালিত স্বেচ্ছায় রক্তদান সংগঠন "লাল ভালোবাসা'র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলম হাসান, ধুনট উপজেলা শাখার সহ সভাপতি মাহমুদুল হাসান সোহাগ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বগুড়া শহর শাখার সাধারণ সম্পাদক এনামুল হক নির্জন, উপজেলা শাখার সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবী সদস্য শাফিউল, রাজিব, সাইফুল ইসলাম প্রমুখ।

কোন মন্তব্য নেই