শাজাহানপুরে ভাই এর ছুরির আঘাতে বড়ভাই ছুরিকাহত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাহজাহানপুরে পারিবারিক কোলহের জেরে ছোট ভাইদের ছুরিকাঘাতে গুরতর আহত বড়ভাই ও ভাতিজা।অভিযোগ সুত্রে জানাগেছে, গতকাল রোববার সকালে উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া পুর্বপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র রেজাউল করিম নিজ জমিতে কাজ করতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে তার সৎ ভাই মুকুল ও সবুজের নেতৃত্বে ৬/৭ জনের একটি দল তার উপর হামলা চালিয়ে চাকু দ্বারা শরিরের বিভিন্ন স্থানে হত্যার উদ্দেশ্য গুরুতর আঘাত করে।
এ সময় তার চিৎকার শুনে তার ভাতিজা রোকনুজ্জামান রাফি এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে প্রতিবেশিদের সহায়তায় আহত রেজাউল করিম ও তার ভাতিজা রাফিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন তাদের অবস্থা এখন আশংকামুক্ত।
ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা এএসাই আশরাফ আলী জানান, এটি একটি পারিবারিক ঝামেলা আহতদের চিকিৎসার জন্য মেডিকেল পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ হয়েছে, প্রয়োজনিয় আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।
.png)
কোন মন্তব্য নেই