শেরপুর মির্জাপুরে ৩টি চোরাই গরু সহ জনতার হাতে চোর আটক
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের শহীদ মার্কেটের সামনে ৪ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৫ঃ৩০ মিনিটে জনতার হাতে আটক হয় গরু চোর সিন্ডিকেটের এক সদস্য।
আটককৃত ব্যক্তির নামঃ মাসুদ রানা, সদর, খোকশাবাড়ী, সিরাজগঞ্জ। এই ব্যক্তির নামে বিভিন্ন থানায় ডাকাতি সহ আরও কয়েকটি মামলা রয়েছে। এই চোর সিন্ডিকেটের সাথে সে যুক্ত আছে বলে জানায়।
জানা গেছে, তার নামে ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
সাতারা এলাকার গরু ব্যবসায়ী সামাদের সহযোগিতা নিয়ে মির্জাপুরে গরু বিক্রির চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয়রা বুঝতে পারলে তাকে আটক করে শেরপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।

কোন মন্তব্য নেই