সলঙ্গা থানার নতুন ওসি শহিদুল ইসলাম
মোঃ নজরুল ইসলাম জাকিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন শহিদুল ইসলাম।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সলঙ্গা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন। তিনি বগুড়ার শেরপুর থানায় প্রায় দুই বছরের অধিক সময় এবং সারিয়াকান্দি থানায় কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন সময়ে তার সফলতার জন্য ক্রেস্ট পুরুস্কার পেয়েছেন। তিনি বেশ কয়েকটি চাঞ্চল্য হত্যা কান্ডের ক্লু উদঘাটন করতে সামর্থ হয়েছেন।
শেরপুর থানার সাধারণ জনসাধারণ তাঁর কর্মময় জীবনের সফলতা কামনা করেছেন এবং নতুন কর্মস্থলে যোগদানের ফলে শেরপুর থানার মত সলঙ্গা থানায় সাধারণ জনগনের পাশে থেকে সন্ত্রাস ও মাদক নির্মূলে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই