Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ার শেরপুরে ছুরিকাঘাতে আ.লীগ নেতা খুন


    ইফতেখার ইসলাম শেরপুর উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী শেখ গোলাম মুর্তুজা অভি (৩৩) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

    ২৮ সেপ্টেম্বর/২০২২ ইং বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলা পরিষদের নয়াপাড়া এলাকায় গ্যারেজের সামনে এ ঘটনাটি ঘটে। এসময় ছুরিকাঘাত অভিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তির করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয় বলে সন্ধ্যে সাড়ে ৭টার দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার থানার ওসি নুরে আলম সিদ্দিকী। নিহত শেখ মুর্তজা অভি শেরপুর পৌর শহরের বারদুয়ারীপাড়ার মৃত হোসাইন কাওয়ার ফুয়াদের ছেলে। সে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। এ বিষয়ে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) ছাম্মাক হোসেন বলেন, ছুরিকাঘাতে নিহত অভি’র শরীরে বিভিন্ন অংশে ধারালো ছুরির দিয়ে উপূর্যপূরি আঘাত করা হয়েছিল। শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, কি কারণে খুন হয়েছে জানা যায়নি। তবে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728