Header Ads

ad728
  • Breaking News

    কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মোকবল পাঠানকে দেখতে চায় তৃনমূল

    আগামী ১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন। উক্ত জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনগণের মধ্যে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা। এরই মধ্যে হোমনা উপজেলার ইউনিয়ন পরিষদের সমন্বয়ে গঠিত ৪নং ওয়ার্ড থেকে সাধারন সদস্য পদে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর মোকবল হোসেন পাঠানকে দেখতে চায় তৃনমুল।

    ইতিমধ্যে এই প্রার্থীকে নিয়ে হোমনা উপজেলার প্রায় প্রতিটি গ্রামে চলছে আলোচনা। এছাড়াও দলমত নির্বিশেষে ৪নং ওয়ার্ডের জেলা পরিষদ সদস্য প্রার্থী মোকবল হোসেন পাঠান এর নাম রয়েছে পছন্দের তালিকায়।

    এবিষয়ে একাধিক ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মোকবল হোসেন পাঠান একজন সমাজসেবক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সৎ, যোগ্য, আদর্শবান ও মেধাবী ব্যক্তিত্ব। তাঁর রয়েছে সাংগঠনিক দক্ষতা। আর এমন প্রতিনিধি চায় ভোটাররা।

    মোকবল হোসেন পাঠান বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জনসাধারণ কে নিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে ৪নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাবো এবং দেশের উন্নয়নের ধারা অব্যহত রেখে হোমনা উপজেলাকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই এটাই আমার প্রত্যাশা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728