Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ার মাদক বিরোধী অভিযানে ০২ (দুই) কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার

    শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ আজ ২৩ নভেম্বর বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের সাজাপুর মসজিদপাড়াস্থ সুরুচি ফুড ফ্যাক্টরীর পূর্ব পাশে বগুড়া টু যশোর মহাসড়কের পাকা রাস্তার উপর, বগুড়া হইতে যশোরগামী, জি.এস ট্রাভেলস্ পরিবহনে তল্লাশি চালিয়ে ২কেজি গাজা উদ্ধার করেছে বগুড়া এপিবিএন। যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৭২১৮। মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাড়ীর সিটে বসা যাত্রীর নিকট হইতে ০২ (দুই) কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,০০,০০০ (এক লক্ষ) টাকা।

    এসময় আসামী ০১। মোঃ দোলোয়ার হোসেন (৪৬), পিতা-মৃত ফজলুল হক, মাতা-মোছাঃ ফাতেমা খাতুন, সাং-দৌলদিয়া পুরাভিটা, থানা-গোয়ালন্দ, জেলা-রাজবাড়ী কে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্ববোধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) আল-আচানুল কবির, এসআই (নিঃ) ফরিদ মিয়া, এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন, এএসআই (নিঃ) মোঃ বাচ্চু মিয়া, কং/মোঃ মানিক মিয়া, কং/মোঃ শাহীন আলম, কং/পারভেজ হোসেন এবং নারী কং/আদরী রায় এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728