Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে উদ্বোধন হলো দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা

    শেরপুর (বগুড়া) থেকে এজেড হীরাঃ বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

    ২৩ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাসের মুক্তমঞ্চে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।
    দুদিনের আয়োজিত এই মেলায় উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মনোমুগ্ধকর স্টল স্থান পেয়েছে। প্রত্যেকটি স্টলে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবিত বিজ্ঞান প্রযুক্তি উপস্থাপন করেছে। এই মেলাটি চলবে আজ বৃহস্পতিবার (২৪নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানার সভাপতিত্বে মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস ,এম ,রেজাউল করিম, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিল্পব সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
    উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান বলেন, বিজ্ঞান চেতনার সৃষ্টি এবং শিশু, কিশোর ও তরুণদের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী চেতনা বিকাশের এই মেলা অনেক উপকারে আসবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728