Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে অবৈধ ভাবে পুকুর খননের দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকার অর্থদণ্ড


    মোঃ নজরুল ইসলাম জাকি: বগুড়ার শেরপুরের শাহবন্দেগি ইউনিয়নের বাগমারা মৌজার সাউদিয়া পার্ক এলাকায় প্রায় দশ বিঘা ভিটে জমিতে সরকারি অনুমতি বিহীন অবৈধভাবে গভির পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে শেরুয়া বটতলা এলাকার মাটি ব্যবসায়ী সেলিম কে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    সাউদিয়া পার্ক এলাকার মোঃহামিদুল ইসলাম ভান্ডারীর পুকুর থেকে মাটি ব্যবসায়ী সেলিমের নেতৃত্বে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেঁটে গভীর পুকুর খনন করে মাটি বিক্রি করে যাচ্ছে।এর আগে বিষয়টি নিয়ে বেশ কয়টি আনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয়।পরে বিষয়টি শেরপুর উপজেলা প্রশাসনের নজরে আসে এবং ২৮/১১/২০২২ তরিখ সোমবার দুপর ১২,০০ ঘটিকার সময় শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা সাউদিয়া পার্ক এলাকায় অবৈধ পুকুর খনন এর স্থানে উপস্থিত হয়ে মাটি ব্যবসায়ী সেলিমকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রাদান করেন।
    এই বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা জানান,সরকারি অনুমতি বিহীন পুকুর খনন ও আবাদী জমি রহ্মাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728