শাহজাহানপুরে অজ্ঞাত মাদ্রাসার শিশুর লাশ
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত এক মাদ্রাসার শিশুর লাশ উদ্ধার করেছেন শাহজাহানপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন এর মানিক দিপা কলপা চাপর বটতলা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালবেলা রাস্তা দিয়ে যাওয়ার সময় গলায় রশি পেঁচায়ে খুটির সাথে বাধা অবস্থায় ১০ বছরের একটি অজ্ঞাত নামা শিশুকে দেখতে পায়।
ছেলেটির পরনে পাঞ্জাবি ও নিল রং এর টাওজার আছে এবং টুপি ফাঁস দেওয়া খুুঁটির উপরে রেখেছে। প্রাথমিক প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি কোন এক হাফেজিয়া মাদ্রাসার হতে পারে। এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজ খেরও তার নাম পরিচয় না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ছেলেটির নাম পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করছে। তাঁর পরনে পাঞ্জাবি টুপি ওপাশে সেন্ডেল পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় র্যাব-১২ স্কডন লিডার মোঃ সোহরাব হোসেন ও এ এস পি নজরুল ইসলামের নেতৃত্বে র্যাব-১২ সদস্যসহ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। র্যাব-১২ স্কডন লিডার মোঃ সোহরাব হোসেন জানান, হত্যাকারী ও লাশটির পরিচয় শনাক্ত করতে চেষ্টা চলছে।
.png)
কোন মন্তব্য নেই