Header Ads

ad728
  • Breaking News

    সাংবাদিক রোজিনা ইসলামের চূড়ান্ত প্রতিবেদন শুনানি ১৫ জানুয়ারি

    দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সরকারি অফিস থেকে তথ্য চুরি মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৫ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

    মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরে আদালত রোজিনার বিরুদ্ধে ডিবি পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) গ্রহণ বিষয়ে শুনানি জন্য দিন ধার্য ছিল। তবে এদিন বিচারক ফাইনাল রিপোর্ট বিষয়ে শুনানি গ্রহণ না করে আগামী ১৫ জানুয়ারি ধার্য করেন।

    রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সকালে সাংবাদিক রোজিনা আদালতে উপস্থিত ছিলেন।

    মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ গত ১১ অক্টোবর রোজিনা ইসলামকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মে বিকেলে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে পুলিশ স্বাস্থ্য সচিবের পিএসের রুম থেকে থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়। এরপর মধ্য রাতে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়।

    গত ২৩ মে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728