Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জের বানিয়াচংয়ে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।।

    আকিকুর রহমান রুমনঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতের নাম আখি আক্তার(২৫)।

    সে বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের ময়না মিয়ার কন্যা। ২৯ নভেম্বর দুপুর ১২টায় নন্দীপাড়া গ্রামে নিহতের পিত্রালয়ের বসত ঘর থেকে পলিশ লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়,স্বামীর সাথে ফোনে রাগারাগি করে বসত ঘরের তীরের বাশের সাথে আখি আক্তার নিজ ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। নিহত নারীর বিয়ে হয়েছিলো পাশ্ববর্তী ইউনিয়নের জাতুকর্ণপাড়া গ্রামে। তার স্বামী ইব্রাহিম মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী। ওই নারী ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন যাবত বনিবনা হচ্ছিল না বলে জানা যায়। এ ঘটনার ২ মাস পূর্বে স্বামী ইব্রাহিম মিয়ার সাথে রাগ করে আখি আক্তার পিত্রালয়ে চলে আসেন। স্বামী ইব্রাহিম রাগ ভাঙ্গিয়ে স্ত্রী ও পুত্রকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কোনরুপ চেষ্টা করেন নাই।উল্টো স্ত্রীর সঙ্গে ফোনে নিয়মিত ঝগড়া করতেন ও গালিগালাজ করতেন বলে জানিয়েছেন নিহত আখি আক্তারের মা মনোয়ারা বেগম। নিহত নারীর এগারো মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেব ঘটনার সত্যাতা স্বীকার করে জানান,নিহত নারী স্বামীর সাথে রাগ করে পিত্রলয়ে অবস্থান করছিলেন। মান-অভিমান থেকে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ইউডি মামলা করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728