ধুনটে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার কোদলা পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল খালেক (৫৬) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ই নভেম্বর) সকাল অনুমান ৮টার দিকে উপজেলার কালের পাড়া ইউনিয়নের কোদলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক হলেন কোদলা পাড়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে।
নিহত ব্যক্তির ছোট ভাই শফিকুল ইসলাম তিনি সংবাদ কর্মীদের বলেন প্রতিবেশী মৃতঃ মহরউদ্দীনের ছেলে মোজাম্মেল হক ও তাহার লোকজনের সঙ্গে আমার ভাই আব্দুস সাত্তার সঙ্গে একটি দ্বন্দ্বে সৃষ্টি হয়। ওই দ্বন্দ্বে ভাই বাদী হইয়া তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন, সেই মামলার মঙ্গলবার তারিখ ছিল ও দিন সকালে আমার ভাই আব্দুস সাত্তার বাড়ি থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলে বাড়ি পূর্ব পাশে সরকারি কাঁচা রাস্তায় যাওয়া মাত্রই মোজাম্মেল হক ও তার লোকজন নিয়ে আমার ভাই আব্দুস সাত্তারকে মারপিট শুরু করে,তখন আমার বড় ভাই আব্দুল খালেক তাদের মারপিটে থেকে উদ্ধার করতে গেলে তাকে মারপিট করে আহত করে, তখন আমার ভাইকে আমার নিকটতম লোকজন উদ্ধার করে সিএনজি যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমি ও পুলিশ সদস্য সহ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ রিপোর্ট লেখা কালীন থানায় কোন মামলা হয় নাই। মামলা দায়ের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই