Header Ads

ad728
  • Breaking News

    শাজাহানপুরে পৃথক তিনটি অভিযানে ৩কেজি গাঁজা, ৩৬বোতল ফেন্সিডিল সহ ৪জন আটক

    মোঃ ছানোয়ার হোসেন, শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃগত মঙ্গলবার ১৩ই ডিসেম্বর দিবা গত রাতে পৃথক অভিযানের চারজন মাদক কারবারী আটক করে শাহজাহানপুর থানা পুলিশ। এদের মধ্যে মরিয়ম ও সুফিয়া বেগম নামে দুজন মহিলা এবং শাহ পরান ও শহিদুল নামে দুজন পুরুষ মাদক কারবারীকে আটক করা হয়।

    শাজাহানপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৩ই ডিসেম্বর মঙ্গলবার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের রাজারামপুর পলিপলাশ গ্রামের কুখ্যাত মাদক কারবারি মরিয়ম বেগম(২৭)কে আটক করে। এসময় তার নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ তাকে আটক হয়। অন্য আরেকটি মাদক উদ্ধারকারী টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৩ই ডিসেম্বর রাতে বগুড়া- ঢাকা মহাসড়কের ফুলতলা নামক স্থানে দুই ভাই হোটেলের সামনে থেকে ২জন মাদক কারবারিকে আটক করে। বগুড়া সাতমাথা থেকে শেরপুরগামী যাত্রীবাহী বাসের যাত্রীবেশে থাকা মাদক ব্যাবসায়ী মোঃ শাহপরান(২০) পিতা মোঃ মোফাজ্জল হোসেন গ্রামঃ বুমকা ছয় মাথা বাজার ও মোঃ রাসেল ওরফে শহিদুল (১৯) পিতা মোঃ জগদুল ইসলাম সাং বুমকা ছয়মাথা বাজার খাসপাড়া উভয় থানা ও জেলা লালমনিরহাটদের নিকট হতে সময় দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সংক্রান্তে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহি বাসের যাত্রী মাদক কারবারি সুফিয়া বেগম (৪০) কে ফেন্সিডিল সহ আটক করা হয়। আটককৃত আসামী নওগাঁ জেলার পত্নীতলা থানার পাইকর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। রাতপৌনে ৯ টার দিকে ৩৬ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে থানা পুলিশ। এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি (অফিসার ইনচার্জ) আব্দুল কাদের জিলানী জানান, বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728