Header Ads

ad728
  • Breaking News

    ঢাকায় দূতাবাস খুলবে আর্জেন্টিনা প্রধানমন্ত্রী

    মার্কোপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের প্রশ্নাতীত সমর্থনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ’

    দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বাংলাদেশে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন।

    রবিবার (১১ ডিসেম্বর) দক্ষিণ আটলান্টিকের একটি সংবাদ সংস্থা মেরকোপ্রেস এক প্রতিবেদনে বলা হয়েছে, “কাতার ফিফা বিশ্বকাপ ২০২২-এ খেলা লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের প্রশ্নাতীত সমর্থনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    বাংলাদেশে সবসময়ই আর্জেন্টিনার ভক্ত ছিল, কিন্তু এই কাতার বিশ্বকাপের সময় তারা তাদের বিপুল আবেগ প্রদর্শন করে বিশ্বব্যাপী নজর কেড়েছে। এটি শুরু হয়েছিল, যখন উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের মেক্সিকোর বিরুদ্ধে মেসির গোলে উল্লাস করার একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।

    ওই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ইন্টারনেটে ট্রেন্ডিংয়ে পরিণত হয়। আর্জেন্টিনার মিডিয়াও তা কভার করেছে। পরে, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নিম্নলিখিত বার্তাসহ বাংলাদেশ সম্পর্কে টুইট করা হয়- “থ্যাংক ইউ ফর সাপোর্টিং আওয়ার টিম!!! দে আর ক্রেজি লাইক আস।” (আমাদের দলকে সমর্থন করার জন্য তোমাদের ধন্যবাদ!! ওরাও আমাদের মতো পাগল!)

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728